
প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতাদের একজনের বিপুল পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে জমা ও অর্থের স্থানান্তর-রুপান্তরের অভিযোগে সিআইডির দায়ের করা মামলায় জনতা ব্যাংকের শিক্ষানবিশ অফিসার রাকিবুল হাসানকে আগাম জামিন দেননি হাইকোর্ট।
তবে তাকে ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি করে সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন দত্ত। দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।