রাজধানীতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ না পাওয়া হাজারো স্বপ্নবাজ শিক্ষার্থীর। স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ।

স্বল্প খরচে পাবলিক বিশ্ববিদ্যালয় মতো সুযোগ সুবিধা ও রাজধানীকেন্দ্রিক হওয়াই অগণিত শিক্ষার্থী রাজধানীর বাহিরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সুযোগ ছেড়ে দিয়ে ছুটে আসে ইট পাথরের শহর ঢাকায়।

প্রতিবছর চান্স পাওয়ার জন্য একাধিক শিক্ষার্থীর সাথে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে শীর্ষ মেধাবীর পরিচয় দিয়ে নিজের জন্য একটি আসন নিশ্চিত করতে হয়। কিন্তু চান্স পাওয়ার পর আফসোসে অতিক্রম করে প্রতিটি মুহূর্ত। স্বপ্নগুলো যেন এক নিমেষেই অঙ্কারে পরিণত হয়। অনেককেই এভাবে বলতে শোনা যায়, হয়তো গভীর পাপের পরিণামে আজ সাত কলেজের শিক্ষার্থী।

কিন্তু কেন এই শঙ্কা! কেন এই আফসোস! অভিযোগ উঠেছে, একের পর এক বেঁধে দেওয়া হয়ছে বাঁধাধরা বিভিন্ন নিয়ম কানুন। তাতে শুধুমাত্র অসঙ্গতি নয় বরং ব্যাপক বৈষম্যের শিকার হতভাগা এই শিক্ষার্থী গুলো। তবে নতুন করে এই বৈষম্য আরো চাঙ্গা হয়ছে করোনা মহামারীতে, মনে হয় যেন বুদ্ধিবৃত্তিক মহামারীর শিকার ।

গত বছর ২০২০ সালের বিভিন্ন বর্ষে থাকা শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে চলতি বছরে সেপ্টেম্বরের ২ তারিখ থেকে। অনলাইনে নানান সমস্যার মধ্য দিয়ে অল্প কিছু শিক্ষার্থী ক্লাস করার সুযোগ পেলেও সশরীরে উল্লেখযোগ্য কোনো ক্লাস করার সুযোগ পায়নি। শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে সম্পূর্ণ সিলেবাসে নিচ্ছে ২০২০ সালের চূড়ান্ত পরীক্ষা।

তবে বৈষম্যের শেষ নেই পরীক্ষা কে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পসের শিক্ষার্থীদের করোনা আক্রান্তের ঝুঁকি ও সেশনজট মুক্ত করতে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়।

অন্যদিকে অভিভাবকহীন ভিনগ্রহের ন্যায় সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কে উপেক্ষা করে বাধ্য করে সশরীরে পরীক্ষার পিরিতে বসাতে। প্রশ্নের মানবন্টনে উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই বহন করতে হচ্ছে দুঃসাধ্য এ বোঝা, ৪ ঘন্টার পরীক্ষা ২ ঘন্টায় শেষ করতে হবে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ২০২০ এর ৫ম সেমিস্টারের ৩০ মার্কসের পরীক্ষার জন্য নির্ধারণ করা ১ঘন্টা ৩০ মিনিট। এদিকে ৪ ঘন্টা সময় দিয়েই পরিক্ষার প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গত ২৭ শে সেপ্টম্বরে সামাজ বিজ্ঞান বিভাগের পরিক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ ২ ঘন্টা পরিক্ষার হলে বসিয়ে রেখে পরবর্তীতে পরিক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। কয়েক দফায় পরিক্ষার মূল রুটিনেও আনা হয়ছে ব্যপক পরিবর্তন যাতে বিপাকে পড়তে হয়ছে মানোন্নয়নে অংশ গ্রহণ করা পরিক্ষার্থীদের।

এমন বৈষম্য ও অসঙ্গতিপূর্ণ আচরণে চরম ক্ষিপ্ত অধিভূক্ত শিক্ষার্থীরা। ছোট ভাই-বোনেরা সাত কলেজে ভর্তির পরামর্শ চাইলে তাদের কাছে বলতে বাধ্য হয় নানান ধরণের খারাপ অভিজ্ঞতা ও বৈষম্যের কথা।

এছাড়াও অনেক বৈষম্যে রয়ছে, শুধু মাত্র চলমান বৈষম্য দিয়েই শেষ করতে চাচ্ছি তবে প্রসাশনিক উদ্যোগ ও তৎপরতায় এবং সমন্বয়কের তেজস্ক্রিয় ভূমিকায় সাত কলেজই হতে পারে প্রায় ২ লক্ষাধিক শিক্ষার্থীর স্বপ্নের ক্যাম্পাস ।