মাগুরার মহম্মদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৬০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত ২৫০জন ছাত্র ও ছাত্রী পেয়েছে ১০লাখ ৯৬ হাজার টাকার শিক্ষা বৃত্তি এবং ১০জন ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত থেকে তাদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোকসেদুল মোমিন, মহিলা ভাইচ-চেয়ারম্যান মোছা:বেবি নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।