কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত একটি সুনামধন্য পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ৮ ই ফেব্রুয়ারী ২০২৩ ইং একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শিক্ষা সফরের স্হান নির্ধারণ করা হয় বাংলাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফল গবেষণা কেন্দ্র এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর।

এই শিক্ষা সফরের আয়োজনের দায়িত্বে ছিলেন কৃষি বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইফফাত জাহান হীরা, প্রভাষক মোছাঃ মরিয়ম বেগম, উম্মে হানী, কৃষিবিদ হাসিবুল হাসান ও হাবিবুর রহমান।

প্রোমোশনাল অফিসার ইমাম মেহেদী সহ পয়তাল্লিশ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। ব্যবহারিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই আয়োজনে শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে চলমান বিভিন্ন গবেষণা প্রকল্প শিক্ষার্থীদের ঘুরে দেখান প্রফেসর ড.গিয়াস উদ্দিন আহমেদ।

ফল গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ফলের জাত উদ্ভাবন ও গবেষণার সফলতার গল্প শোনান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফলের নতুন জাত উদ্ভাবনের প্রক্রিয়া তুলে ধরেন এবং তিনি বলেন এ পর্যন্ত ৮ টি ফলের নতুন জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন।

এ গুলোর মধ্যে অন্যতম হলো বারি পেঁপে -১, বারি লিচু -১, বারি বাতাবিলেবু -৩, বারি কুল-২ এবং বারি কুল-৩। এছাড়াও শিক্ষার্থীরা বরেন্দ্র গবেষণা জাদুঘর দেখেন। সর্বশেষ পদ্মার পাড়ে ঝুড়িতে বল ফেলানো, পিল পাসিং ও ফুটবল খেলার মধ্যদিয়ে একটি সুন্দর আনন্দের দিন কাটালো কৃষি বিভাগের শিক্ষার্থীরা।