যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
বেশা দশটায় বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমানেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজান আলী।
আলোচনাসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসের মোহাম্মদ আলী ও ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নুর উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র প্রভাষক ও শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন কমিটিরর আহবায়ক ড. সুজয় কুমার ভাজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, কৃষি বিভাগের প্রভাষক ইফফাত জাহান হীরা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফাহিমা আক্তার সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট সম্পাদক এম এ গাফফার মিঠু ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুমতাহিনা রহমান মীম।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের গান ও কবিতা পরিবেশিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।