শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খালিপায়ে অবস্থান কর্মসূচি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন তিনি। এ সময় প্ল্যাকার্ড হাতে আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান এই অধ্যাপক। অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, আমাদের শিক্ষার্থীরা এখনও হাসপাতাল ছাড়তে পারেনি, অনেকের সেলাই কাটেনি।
তারা ক্লাসে ফিরতে পারছে না ফলে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকে আমি ক্লাস বর্জন করেছি। এছাড়া স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা ন্যাক্কারজনক এবং পৈশাচিক হামলার প্রতিবাদেও আজকে এখানে দাড়িয়েছি।
তিনি বলেন, এ ঘটনার পরও পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে কোন ভূমিকা রাখতে এবং তার পরিণতি ভয়াবহ হয়েছে। এটি কেন ঘটলো সে বিষয়টি তদন্ত করে খুঁজে বের করা হোক এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সে বিষয়ে নির্দেশ দেওয়া হোক।
অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, এর আগেও আমরা দেখেছি শিক্ষার্থীরা হাসপাতালে মার খেয়েছে, স্থানীয়দের হাতে নির্যাতিত হয়েছে, হলগুলোতেও শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে এটা মোটেও কাম্য নয়। আমি একজন অভিভাবক হিসেবে উদ্বিগ্ন, শঙ্কিত এবং ব্যথিত। আজকে তাই আমি এখানে দাঁড়িয়েছি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।