
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৭ তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)”তাজউদ্দীন আহমদ: জীবন ও রাজনীতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ(বিএমএস) বিভাগের আয়োজনে একাডেমিক ভবন ২ এর ভিডিও কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক কথা সাহিত্যিক চন্দন আনোয়ার।
অনুষ্ঠানে নোবিপ্রবি বিএমএস বিভাগের শিক্ষার্থীরা তাজউদ্দিন আহমদের রাজনৈতিক দর্শন, নেতা ও প্রশাসক, মুক্তিযুদ্ধ পরিচালনায় তাজউদ্দিন আহমদ এবং তাজউদ্দিন আহমদের ডায়েরি: বিষয়বস্তু ও পর্যালোচনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করে। সেমিনার শেষে জনপ্রিয় চলচিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের “তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি ” শীর্ষক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার অবদান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার অনুরোধ করে বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ” তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর কতটা বিশ্বস্ত ছিলেন, সেটি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। এছাড়াও অতিথিদের আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদের গুরুত্বপূর্ণ অবদান উঠে এসেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, ” একজন অসাম্প্রদায়িক বাঙালি হিসেবে তাজউদ্দীন আহমদ অনুকরণীয় ছিলেন। তিনি যে আদর্শে বিশ্বাসী ছিলেন, সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।