বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করায় ফরমায়েশি আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। কুষ্টিয়া-খুলনা মহাসড়ক পদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, সাব্বির হোসেন, মিঠুন, নুর উদ্দিন, তরীকুল ইসলাম সৌরভ, রোকন, শিপন, স্বাক্ষরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।