নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরন
নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরন

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণের পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান ও উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আমির হোসেন প্রমুখ।
উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৭৬ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ১৪ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।