
কবিতাঃ ঘুরে দাঁড়াও একটিবার
রাকিবুল ইসলাম জুয়েল
চোখ থাকিতেও তোমরা অন্ধ,
রেখেছ দরজা জানালা সব বন্ধ।
শিক্ষার নামে চলছে ব্যঙ্গ প্রহসন,
ধমনী কেটে চলছে রক্ত শোষণ।
রেখেছ মনকে মাটির খাঁচায় বন্দি,
করেছ সবে অন্যায়ের সাথে সন্ধি।
বেঁচে দাও, বেঁচে দাও আপন সত্তা,
না হয় প্রকাশ্যে কর নিজেকে হত্যা।
রাস্তায় পরে থাকা লাশ দেখে যদি,
জ্বলে না ওঠে তোমার বিদ্রোহী ভাব।
তুমি মানুষ নও, এক পাথরের টুকরা,
বৃথা তোমার এই মানব জীবনের যাত্রা।
মানিয়ে, মাথা নুইয়ে চলবে কতকাল?
বিদ্রোহের তরীতে তুলে দে তোরা পাল।
মাথা উঁচিয়ে দেখবে আছে অনেকে,
অন্তরে অন্তরে জ্বলে মরছে প্রত্যেকে।
তুমি না হয় হয়ে ওঠো এক চিঙ্গাড়,
ফু দিয়ে জ্বালিয়ে দিবে বৈশাখী ঝড়।
কেউ দিবে কাঠ কয়লা, কেউ খর,
দিনে দিনে হবে জলোচ্ছ্বাস – সিডর।
মনে রেখো রাতে চাঁদ ও পথ দেখায়,
তবে কেন তোমারা সূর্যের অপেক্ষায়।
তুমি, তোমরা ঘুরে দাঁড়াও একটিবার,
অন্যায়কারী খুঁজে পাবে পথ পালাবার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।