ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কবিতাঃ “প্রতিশ্রুতি”
রাকিবুল ইসলাম জুয়েল
চিরদিন পাশে থেকে যাব আমি,
এ কথা দেবার সাধ্য আমার নেই,
হঠাৎ পথে যদি মৃত্যুর দেখা পাই,
তবে কী করে রাখিব দেয়া কথা?
তাই অকারণে দিতে চাই না ব্যাথা।
লাবণ্য যত দিন রবে এ দেহে প্রাণ,
তোমার পৃথিবীতে ছড়াবো ঘ্রাণ।
বুক পকেটে আছে শত বেলীফুল,
সাজিয়ে দিব তোমার বেণী চুল।
সাঝ বেলায় পুকুর পাড়ের জোনাক,
আলোকিত করবে তোমার অবয়ব।
বাতাবি লেবুর গন্ধে হব মাতোয়ারা,
আমার ভালোবাসা দিব তোমায় সব।
কোন এক বৃষ্টি ঝড়া সন্ধ্যায়,
আমি তোমার বিরক্তির কারণ হব।
অভিমানে মুখ ভার যদি হয় তোমার,
তোমায় ঝিঝি পোকার গান শোনাব।
কাঠগোলাপে জমে থাকা বৃষ্টি জল,
ছিটিয়ে দিব তোমার চিবুক কোনে।
কপোলে আঁকা কালো টিপ খানি,
লেপ্টে দিব আমি, চুমু দেবার ক্ষণে।
মুঠোফোনের কাচে বদ্ধ নাহি রবো,
চিরকুটের ছোট আবেদনে কথা কব।
কোলে মাথা রেখে দেখব দূর নক্ষত্র,
নক্ষত্রের মিলনে তোমার নাম লিখব।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।