ছবি সংগ্রহঃ Rizvi Rahaman
ছবি সংগ্রহঃ Rizvi Rahaman

কবিতাঃ “ফরিয়াদনামা”
এম আর মাহমুদ
একই ভূতলে ছাড়িলে গো প্রভু
একই সমাজে বাস
কি বিচিত্র তবু জনে জনে হেরি
নানান রকম সাজ।
কাউরে দিলা সিন্ধুক ভরে
উহুদের মতো ধন,
কি দোষে মোরে ভিখারি করিলা
ভাবিয়া পায় না মন।
বিখেত বিখেত জমি দান করে
জমিদার করিলে তারে,
বাবুইয়ের মতো বাসা বাধি আমি
দেখো না বুঝি মোরে?
দিন-মান খায়, কতো যে ছিটায়
সষ্য তুলে নেয় ভাড়ে,
অনাহারে আমার কতোদিন কাটে
কতো মরি আহাজারে।
কতো প্রসাধনী, সোনার পালংক
আয়েশের শত বাহার
দিনভর খাটি, দিনে-অদিনে খাটি
তবুও জুটে না আহার।
এ কেমন বিচার করিলে গো প্রভু
এ কেমন করিলে ভাগ?
দৃষ্টের লিপি এমনি কি লিখেছো?
কি এমন ছিলো রাগ?
কারো বা পিয়াস মেটাও তুমি
স্বর্গের সরাব আনি,
পথিকের পথে মরি হেঁটে হেঁটে
জুটেনা চোলের পানি।
একই ভূমির নানান ফলারে
তারা সেরে নেয় ভোগ,
দ্বারে দ্বারে ঘুরি,আধা ভিগ মাগি
তবুও কাটেনা দূর্ভোগ।
একই ছায়ায় এসে, জুটি শেষ-মেষে
লুফিতে অশ্বথের ছায়া,
তারা খুঁজে নেয় মহলের আয়েশ
আমি ফিরি হয়ে কায়া।
নদীও তো মোরে দূরে ঠেলে মারে
কখনো ডুবিয়ে দেয় তলে,
কাঠের ডিঙি সয়ে লয় না সে
লোহারে ভাসায় জলে।
আমারও পকেট ছেদিয়া কাটিয়া
তারাই রয়ে গেলো বড়,
আমারও অস্থিতে দালান চাপিলো
খুটি আমার নড়বড়।
হে দয়াময় প্রভু, ধনের অশেষ
মার্জনা করো মোরে,
বিশ্ব নীখিল কভু চাই না কো
মেরো না অনাহারে।
শত মানিকদানা ছড়াইয়া ছিটাইয়া
মনিবের দ্বারে দ্বারে,
তাদের সোনাধন, থাকুক দুধে-ভাতে
আমার মানিক না মরে।
আমারে না দিও,চিমটি কাটিয়া
পাড়া-পড়শিরে দিও বিলে,
আমার সংসার যা যাবার গেছে
তারা রয়ে যাক মিলে-ঝিলে।
ভেন্না পাতার ছাউনি জুটুক
ছেলের মাথার পরে,
ধন-কুবেরের অট্টালিকা হোক
না পায় যেনো ঝড়ে।
হে দয়াময়, হে মহান প্রভু
দুনিয়া না চাই আর,
পর জনমেও কিছু না চাই
করিয়া লইয়ো পার।
কেউ বা চাঁদেরে পরম আদরে
ডেকে লয় নানান নামে,
সে শুধুই আমার কুটিরের প্রীদিম
কিনিতে হয় নাকো দামে।
কারো বা ঘরে হ্যাজাক বাতি
আমার জুটেনা চেরাগ,
কুটিরের বেড়ায় হ্যাজাকের আলো
এনে দেয় কিছু ভাগ।
ছনের বেড়া ভেদ করিয়া খানিক
তোমার রহম ঢুকে,
সে যে কি খুসি,আমার সোনাধন
তুমি তো নিয়েইছো দেখে।
এই ফরিয়াদ করি শুধু হে রহিম
ও কাল রাখিও ভালো,
এ কাল আধারেই কাটুক হে প্রভু
ও পারে জ্বালিও আলো।
নামি দামি চরন তাদের দিয়াছো
চপলও তাহাদের আছে,
উহুদ দিয়াছো, হিমালয়ও পেতে
কতো কি করে মেয় পাছে।
যে উদর মোর বহুকাল ধরে
শূন্যে কাদিয়া মরে,
সে চপলের ঘা,সজোরে আসিয়া
আমার উদরে পরে।
পিঠেও সয়ে যায়,পেটেও সয়ে নিই
ধৈর্য দিয়াছো বলে,
হে রহিম-রহমান, সবই সয়ে যাই
যদি বেহেশত জুটে ভালে।
ওগো দয়াময়, ওগো রহমান
ওগো প্রভু সবিশেষ,
দুনিয়ায় আমার সবই কেড়ে নাও
ওপাড়ে দান করে বেহেশ।
মার্জনা করো, কৃপা করো প্রভু
সৃষ্টিরে বেসে ভালো,
দিন-দুনিয়া হাবিয়ায় কাটুক
পরকাল রেখো ভালো।
পিরুজালী,গাজীপুর।
১৪ই বৈশাখ ১৪২৮বঙ্গাব্দ।
২৭ই এপ্রিল ২০২১খ্রিস্টাব্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।