
কবিতাঃ বেলা যে মোর অনেক হলো
ওয়াজেদ হোসেন জীম
মানুষ নামের মানুষ গুলো
কেমন করে এমন হলো?
স্বরবর্ণ ,ব্যঞ্জনবর্ণ
তোমরা এবার আমায় বলো।
স্বাধীনতার পরেও আজ
বাংলা কেন এমন হলো?
মাগো, তুমি আমায় বলো।
বায়ান্নতে রক্ত ঝরলো
মূল্যটা তার কোথায় গেল?
বাংলার মাটি
বলো, তুমি আমায় বলো।
রূপসী বাংলা আমার
কোথায় যেন হারিয়ে গেল!
বলো প্রকৃতি তুমি আমায় বলো।
বিবেক তুমি জবাব দাও
বাঙালি কেন এমন হলো?
কলমবাজ বুদ্ধিজীবী
চুপ, কতদিন থাকবে বলো।
আমার কাধে ঋণের বোঝা
আর কতদিন সইবো বলো?
চুপ থেকো না জবাব দাও
বেলা মোর অনেক হলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।