
পরীক্ষার হল
মো: ইমরান হোসেন
পরীক্ষার হল,
নেই কোলাহল;
হাতে আসে প্রশ্ন,
কেউ খুশি কেউ ক্ষুন্ন।
কারো হাত খাতায়
কারো হাত মাথায় ;
কেউ লেখে অবিরল,
কারো নামে চোখে ঢল;
কেউ লিখে পেজ ফুরায়,
কারো আবার মাথা ঘুরায়;
অবশেষে ঘন্টা,
কেঁপে ওঠে মনটা;
খাতা হয় হাতছাড়া,
মনে পড়ে সব পড়া।
মো: ইমরান হোসেন
তেজগাঁও কলেজ,
অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।