রাকিব রিফাত,ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (বিজ্ঞান) ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইবি ক্রেন্দ্রে এবার প্রায় ৬,৪৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
জানা গেছে, পরীক্ষা শুরুর পর ইবি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের ভিতরে অস্থায়ীভাবে নির্মিত অভিভাবক কর্ণারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকান্ডগুলো ঘুরে ঘুরে দেখেন এবং ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের খোজখবর নেন।
পরে বিভিন্ন অনুষদ ভবনের পরীক্ষার রুমগুলো ঘুরে দেখেন এবং সুষ্ঠু,সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।
এসময় সাথে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসানসহ প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।