ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। সোমবার (১৫ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে, উপাচার্য মহোদয় শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠানকে অবসায়ন ঘটিয়ে তদস্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ.বি.এম. জাকির হোসেনকে হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, প্রশাসন আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি খুবই আনন্দিত। আমি প্রথমত যোগদান করে হাউজ টিউটর ও হল সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে হলের সমস্যাগুলো চিহ্নিত করব। এবং সেই অনুযায়ী সমাধানের চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।