মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা শিক্ষা অফিসারের আয়োজনে সহোদর ও কাদিহাট ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক রিটার্নস সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উক্ত রিটার্ন সভাটি অনুষ্ঠিত হয়। রিটার্নস সভা পরিচালনা করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনস্বাম ও আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ বর্মন, ফরিদা ইয়াসমিন, কুশমত আলি, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, আঃ মান্নান, রুহুল আমিন, হিরো, তাহেরা বেগম প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বলেন, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান নিশ্চিতকল্পে শিক্ষার পাঠদান অব্যাহত রাখতে হবে।