
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা আগামী সোমবার (১০ জানুয়ারি) প্রকাশিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে কলেজগুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে।
তবে নতুন বর্ষের ক্লাস কবে থেকে শুরু হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক অনুষদের একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সাত কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।