উরফি জাভেদ
উরফি জাভেদ

বলিউডের ছোট পর্দার অভিনেত্রী উরফি জাভেদ ইন্টারনেটে উষ্ণতা ছড়িয়ে সবার মুখে মুখে তার নাম। তবে দিন কয়েক আগে প্রথমবারের মতো উরফিকে সম্পূর্ণ শরীর ঢেকে বিমানবন্দরে দেখেছেন ভক্তরা।
অনেক ভক্তরা তো মজা করে বলেই ফেলেছেন দিনটিকে ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দিয়ে রাখার মতো। কিন্তু সেই পোশাকে তিনি আর নেই। ফের খোলামেলা পোশাকে দেখা দিলেন তিনি।
এবার অদ্ভুত রকমের স্বচ্ছ প্যান্টে দেখা গিয়েছে তাকে। তাতে গোলাপি-বেগুনি আভায় হলোগ্রাম ছাপ। ম্যাচিং ব্রালেট টপ পরেছেন সঙ্গে। আর স্বচ্ছ প্যান্টের ভিতরে দেখা মিলছে অন্তর্বাস।
এর ফলে আবারও নেটমাধ্যমে সরব হলেন তিনি। নেটিজেনরা নানা রকমের মন্তব্যই করছেন। তবে এতে উরফির তেমন কিছুই যায় আসে না। ভিডিওতে এমনটাই দেখা গেল তাকে।
হাস্যজ্জল ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়ে গেলেন সবাই। এই অভিনেত্রীরকে খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয়। এসব ট্রল নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন উরফি। তিনি বলেছেন, ট্রল আর আমার মধ্যে একটা দেয়া-নেয়ার সম্পর্ক আছে। ফ্যাশন চয়েসে উরফিকে যেমন সহজে অন্যদের চেয়ে আলাদা করা যায় তেমনি তার কথাবার্তাও।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।