
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। র্দীঘদিন ধরেই নিজের অবস্থান শীর্ষে রেখেছেন এই নায়ক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ২৮ মার্চ তার জন্মদিন। বিশেষ দিনটি আরও স্মরণীয় করতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেশন সেন্টারে জমকালো আয়োজন করে নতুন খবর দেবেন তিনি। আর এ খবর শুনে চোখ কপালে উঠবে বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।
কী এমন খবর দেবেন শাকিব? তা জানতে চাইলে হিমেল আশরাফ বলেন, ‘আগামী ২৮ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় এমন চমক দেয়া হবে তাতে চোখ কপালে উঠে যাবে।’
নতুন সিনেমাটির পুরো শুটিং যুক্তরাষ্ট্রে হবে। তা জানিয়ে হিমেল আশরাফ বলেন, ‘আমেরিকার মতো দেশে বাংলা সিনেমার পুরো শুটিং হবে এটা আমরা শুধু স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন শাকিব খান। তার উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা ছাড়া এই অসাধ্য কোনোভাবেই সম্ভব হওয়ার কথা ছিল না।’
জানা গেছে, এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ওই সিনেমার মহরতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন নিউ ইয়র্কের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও স্বনামধন্য বেশকিছু সংবাদমাধ্যম। তবে আগেই বিস্তারিত কিছু জানাতে চান না সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।