
এনআই বুলবুলের কথায় নতুন বছরের প্রথম গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ তারকা সালমা। গানটির শিরোনাম ‘একদিন কাঁদবা তুমি।’ ফারুক শিমুলের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। বৃহস্পতিবার রাতে সালমা গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, স্টেজ শোর ব্যস্ততার কারণে গেল কিছুদিন নতুন গানের রেকর্ড কম করছি। এ গানের মধ্য দিয়ে নতুন বছরের গান শুরু করেছি। নতুন বছরের প্রথম গানটি সত্যি দারুণ হয়েছে। কথা ও সুর দুটোই সবার ভালো লাগবে।
এনআই বুলবুল বলেন, নতুন বছরের প্রথম গানটি আমার পছন্দের শিল্পীর কণ্ঠে রেকর্ড করতে পেরে ভালো লাগছে। গানের কথায় শ্রোতারা ভিন্নতা পাবেন। আশা করছি এটি সবার জন্য উপভোগ্য একটি গান হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।