টিভি নাটক, সিনেমা এবং ওটিটি কনটেন্ট-সব মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়ে নাটক নিয়ে ব্যস্ত থাকা এ অভিনেতা সিনেমা নিয়েও বর্তমানে খুব মনোযোগী। সর্বশেষ তাকে দেখা গেছে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায়।
এবার জানা গেল আরও একটি নতুন সিনেমার খবর। চলতি মাসেই এটি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। ‘ডিমলাইট’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ সিনেমার মধ্য দিয়েই প্রথমবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে পর্দায় আসছেন। যিনি লোক হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
এ সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘জীবনে নানা আবরণ পড়তে থাকে। চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতন-এমন সব নিত্যনৈমিত্তিক আবরণ আমাদের জীবনের সঙ্গেই সম্পৃক্ত। সেই আবরণে ঢেকে যায় সম্পর্ক; ঘুচে যায় ভালোবাসার স্পর্শ। এসবই ধীরে ধীরে প্রেমকে ঢেকে ফেলে। জীবনের মোরাল খুব শান্ত, খুব ঠান্ডা। এ সিনেমার গল্পটা খুব জটিল এমন নয়। এটা আমাদের সবার গল্প।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।