
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে হিরো আলমের অনুসারীর সংখ্যা নেহাৎ কম নয়। মিলিয়ন অনুসারীর ঘরে বেশ আগেই ঢুকেছেন তিনি। তার অফিসিয়াল ফেসবুক পেজটিও ছিল ভেরিফায়েড। মূলত ফেসবুক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে।
যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল রঙের একটি টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এ টিক চিহ্নকে বলা হয় ‘ব্লু-ব্যাজ’। কিন্তু হঠাৎ হিরো আলমের নামের পাশের সেই ব্লু-ব্যাজ উধাও! এ প্রসঙ্গে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো।
হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, আমার পেছনে কেউ না লাগলে আমি কারও পেছনে লাগি না।’ তিনি আরও জানান, ‘কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।