রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবির প্রচারে সম্প্রতি ‘কপিল শর্মা’-র কমেডি শো-তে এসেছিলেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ।

‘সেখানেই প্রকাশ্যে এল সপাটে এক চড়ের কাহিনি। অক্ষয় কুমারের কথায় জানা গিয়েছে, ছবিতে একটি চড় মারার দৃশ্য ছিল। তাতে রিটেকের সুযোগ ছিল না। ক্যাটরিনাকে এক বারই শট দিতে হবে। এক বারেই চড় মারতে হবে অক্ষয়কে। এই শটের ব্যপারে অক্ষয় কুমার বলেন- দেখে যেন মনে হয়, চড়টা আসল।

ক্যাটরিনা তাই সত্যিই চড় মেরে দিয়েছিল আমায়। এ তো গেল, রাগ অভিমানের দৃশ্য। প্রেমের দৃশ্যেও কি একইভাবে মাত করেছেন তারা? কপিল শর্মার প্রশ্নে ক্যাটরিনার জবাব, এত এত ছবিতে একসঙ্গে অভিনয় করেছি আমরা! দু’জনের রসায়ন জমিয়ে দিতে খুব বেশি খাটতে হয়নি।