ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বক্স অফিস ব্যাপক হিট আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। দেড় মাস হতে চলল ছবি মুক্তি পেয়েছে। এখনও কোটি কোটি টাকা আসছে ঘরে। মহামারীর মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।
আর সেই সুবাদে নায়ক আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা হতে চলেছেন। প্রমাণ, দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হল তাকে।
যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবি বানানো যায়, তেমনই এখন তার পারিশ্রমিক। কত টাকা দেওয়া হবে আল্লুকে? ১০০ কোটি টাকা! শোনা গেল, ছবির প্রযোজনা সংস্থা ছবিতে অভিনয়ের বিনিময়ে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আল্লুকে।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।