ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মিথ্যাচারের আশ্রয় নেওয়ায় মিশা সওদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে ফৌজদারি আইনে মিশা-জায়েদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানালেন বিশিষ্ট অভিনেতা আলমগীর। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদের পরিচিতি সভায় নিজের বক্তব্যে একথা জানান তিনি।
আলমগীর বলেন, মিশা-জায়েদ প্যানেলের সাংগঠনিক সম্পাদককে দেখলাম ফাইল তুলে দেখাচ্ছেন আর বলছেন, ‘দেখুন এখানে আলমগীর ভাইদের স্বাক্ষর আছে। আমি ওই ফাইলটা একটু দেখতে চাই।
তারা ফটোকপির মতো কিছু একটা হয়তো করেছে, আমি এখনও জানি না কি করেছে। আর আমি এটার জন্য ওদের বিরুদ্ধে ফৌজদারি কেস করবো।’ আলমগীর আরও বলেন, ’ওরা সব সময় নাকি আমাদের প্রশাসনের ভয় দেখায়। অনেক সময় অনেক বাজে কথা বলে, অনেক মিথ্যা কথা বলে। এবার বোধ হয় একটু ভুল করেছে। আমি উজ্জ্বল (নায়ক উজ্জ্বল) ভাইয়ের সঙ্গে কথা বলেছি, একদম সিরিয়াসলি আমি এর অ্যাকশন নেবো। দরকার হলে একা নেবো।
কলমকথা/ সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।