
অন্য আর সব তারকার মতোই এবার ইউটিউব জগতে নাম লেখালেন অভিনেত্রী জয়া আহসান। গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘোষণা দেন, ইউটিউবার হিসেবেও তাকে পাওয়া যাবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ঘোষণা দেন।
সঙ্গে জুড়ে দেন নগরবাউল জেমসের তোলা নিজের একটি অনবদ্য ছবি! তবে সেখানে শর্ত জুড়ে দেন।
বলেন, ‘যদি ১০০০ সাবস্ক্রাইবার হয়, তবে প্রথম ভিডিওটা প্রকাশ করবো।’ ঘোষণার পর দেদারসে এসেছে সাবস্ক্রাইবার। বিনা ভিডিওতেই সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২ হাজার।
অথচ পুরো চ্যানেল ফাঁকা, ভিডিওশূন্য! আজ শনিবার সকাল থেকে এই বিষয়ে জয়ার সঙ্গে যোগাযোগ করেও ধারা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, নিজের চ্যানেলের প্রথম ভিডিও তৈরির কাজেই দমবন্ধ সময় পার করছেন এই তারকা। চ্যানেলের প্রথম ভিডিও, তাই চমক থাকছে তাতে- এতে কোনও সন্দেহ নেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।