জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যায় তাকে। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে নাটকে অভিনয় করেই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের।

মেহজাবীন কাজের বাইরে প্রায় সময়ই দেশ কিংবা দেশের বাইরে ঘুরতে ভালোবাসেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে এবার মেক্সিকোতে তিনি। সমুদ্র পাড়ে গিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান-এর সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা। আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিলেন এই অভিনেত্রী।

মেহজাবীনের এই পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশ্নের ছড়াছড়ি। অনেকের প্রশ্ন কার সঙ্গে সেখানে গিয়েছেন এই তারকা। কেউ আবার করছেন ভালোবাসাময় মন্তব্য।