
শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হলো ওয়েব সিরিজ ‘মন্দার’। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে প্রথমবার পরিচালনায় নাম লেখালেন অভিনেতা অনির্বাণ।
সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার। নমনীয়তার লেশমাত্র নেই অভিনেত্রীর চরিত্রে। লাস্য ও ক্ষুরধার বুদ্ধির যথাযথ সংমিশ্রণে তিনি যেন ‘লেডি ম্যাকবেথ’ হয়ে উঠেছেন।
নিজের কথা বলার ভঙ্গিও পালটে ফেলেছেন সোহিনী। তাতে আরও আকর্ষণীয় ও আবেদনময়ী হয়ে উঠেছেন তিনি। ২ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। হইচই প্ল্যাটফর্মের প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক ‘মন্দার’ মুক্তি পাবে ১৯ নভেম্বর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।