প্রতিভাধর অভিনেতারা অনেক সময় অভিনয় করতে করতে চরিত্রের গভীরে ঢুকে পড়েন। ফিল্মের পরিভাষায় যাকে বলে ‘মেথড অ্যাক্টিং’।

‘শ্যুট আউট অ্যাট ওয়াডালা’ ছবির শুটিংয়ে ঘটনাটি ঘটে। জনের বিপরীতে ওই ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউয়াত। ছবিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল জন এবং কঙ্গনার।

তার মধ্যে দু’টি বেশ নিবিড় মুহূর্তের। একটি আবেগপ্রবণ চুম্বনের দৃশ্য অন্যটি শয্যাদৃশ্য। জন-কঙ্গনার সে দিনের শুটিংয়ে উপস্থিত এক জনকে উদ্ধৃত করে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় আবেগতাড়িত হয়ে কঙ্গনাকে আঘাত করে ফেলেছিলেন জন।

শয্যাদৃশ্যের গল্পটি ছিল কিছুটা এইরকম— কঙ্গনা এবং জনের চরিত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। মাঝপথে কঙ্গনাকে থামিয়ে তাকে আদর করতে শুরু করেন জন।

কিন্তু বাস্তবে জন এই পর্যায়ে কঙ্গনার হাত এতটাই জোরে চেপে ধরেন যে অভিনেতার হাতের চাপে নায়িকার চুড়ি ভেঙে যায়। তার হাত কেটে রক্ত পড়তে শুরু করেন। মেথড অ্যাক্টিংয়ের শেষ কথা যাকে বলে!