
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’র জনপ্রিয় একটি গান ‘ছোট ছোট আশা’। এর কিছু অংশের শুটিং হয়েছিল সিলেটে। ১০ বছর পর আবারও শুটিংয়ের জন্য চা বাগানের শহরে গেলেন তিনি।
এবার তিনি নির্মাণ করেছেন ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে। গল্পে দেখা যাবে, মা ও তার আদরের ছেলে গ্রামে থাকে। মা ঘরের বাইরে বের হলে বোরকা পরেন। মুখ ঢেকে রাখেন।
মায়ের কোথাও যাওয়ার প্রয়োজন থাকলে ছেলে মোটরসাইকেল চালিয়ে তাকে নিয়ে যায়। ছেলেটির প্রেমিকা আছে। মেয়েটি সবসময় ওড়না দিয়ে মাথা ঢেকে রাখে। তার সঙ্গে ছেলের মায়ের দারুণ সম্পর্ক গড়ে ওঠে।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। এছাড়া জুটি বেঁধেছেন মুশফিক আর. ফারহান ও সারিকা সাবরিন। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে কাজ করেছিলেন সারিকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।