
ছেলে কৃষভের বয়স মাত্র এক হয়েছে। এবার তাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি ও কুণাল ভর্মা। ২০২০ সালে তাড়াহুড়ো করে কোর্ট ম্যারেজ করেন কুণাল ও পূজা।
তারপর কোভিড ও লকডাউনে কেটে গেছে একবছর। অনুষ্ঠান করে বিয়ে করতে পারেনি এই দম্পতি। এবার সেই ইচ্ছেই পূরণ হচ্ছে পূজা ও কুণালের। আগামী ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তারা।
অনুষ্ঠান হবে গোয়াতে। আজ (শনিবার) থেকে শুরু হবে পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান। এতে থাকছে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, দধিমঙ্গল। কোনো আচারই বাদ পড়বে না বলেই জানান পূজা।
তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে থাকবে ছেলে কৃষভ, ছেলেই এই অনুষ্ঠানের মধ্যমণি। মা বাবার বিয়ে দেখবে কৃষভ, ওর কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখতে হবে। তিনি আরও বলেন, গোয়াতে ছোট করেই নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে ফিরে বড় পার্টি দেবেন ইন্ডাস্ট্রির বন্ধুদের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।