প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাট্যপরিচালক রায়হান খান। সিনেমার নাম ‘এক্সকিউজ মি’। এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন আশনা হাবিব ভাবনা ও জিয়াউল রোশান।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই এ তথ্য তুলে ধরেন নির্মাতা রায়হান খান।
এই প্রসঙ্গে ভাবনা বলেন, ‘উনার সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব। ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন, এটা আমার জন্য অনেক সম্মানের।
আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি।’ চিত্রনায়ক রোশান জানান, ‘গল্পটি দারুণ। রায়হান খানের কাজের প্রশংসা শুনেছি।
ভাবনার সঙ্গে আগেও কাজ করার কথা ছিল কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে।’ সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।