
পূজায় ঢাকাই শাড়ি পরে আলোচনায় বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার দীপাবলিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী-গণেশের পূজা করেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস দম্পতি।
বিদেশি শ্বশুরবাড়ি তবুও দুই বাড়ির পৃথক পরিবেশে ও সংস্কৃতিতে নিজেকে সুন্দর মানিয়ে নিয়েছেন তিনি। সেখানে নজর কেড়েছে নিক-প্রিয়াঙ্কার সাজ। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায়, বাংলার বিখ্যাত ঢাকাই শাড়ি পরেছেন প্রিয়াঙ্কা।
হলুদ ঢাকাইয়ের সঙ্গে সাদামাটাভাবে সেজেছেন তিনি। অন্যদিকে নিকের পোশাক সাদা পাঞ্জাবী, সঙ্গে লাল সুতোর কাজ। ভক্তিভরে প্রথা মেনে রুপার তৈরি লক্ষ্মী-গণেশের পূজা করেন দু’জনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।