ছেলে আর তার প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন শ্রাবন্তী। যাওয়ার পর থেকেই মালদ্বীপে ভ্যাকেশনের ছবি পোস্ট করছেন শ্রাবন্তী।

পানীয়র গ্লাস হাতে মালদ্বীপে খোশমেজাজে নায়িকার বোল্ড আর বিন্দাস অবতার দেখে চোখ কপালে নেটিজেনদের। তাকে ঘিরে হাজারো বিতর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন সকলের মনে। তবে সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে এখন নীল সাগরে ভেসে বেড়াচ্ছেন শ্রাবন্তী।

মালদ্বীপে থেকে এদিন যে ছবি শ্রাবন্তী পোস্ট করেছেন তা দেখে তো থ অনুরাগীরা। দ্বীপ রাষ্ট্রের বিলাসবহুল রিসোর্টের সাগরের উপর তৈরি সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী। পিছনে দিগন্ত বিস্তৃত নীল আকাশ, আর কতদূর চোখ যায় স্বচ্ছ নীল সাগরের জল।

শ্রাবন্তীর হাতে পানীয়র গ্লাস, পরনে সাদা লম্বা ঝুলের শার্ট। নায়িকা চোখ ঢেকেছেন কালো চশমায়। ক্যাপশনে লিখেছেন, ‘হাসি এমন এক জিনিস, যা ক্ষণিকেই ছুটির আমেজ দিতে পারে’।

শ্রাবন্তীর এই হট অবতার দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। অনেকে সাবধান করে লিখেছেন, ‘দিদি, জামাটা কিন্তু অনেকটা কাটা’, কেউ লিখেছেন, ‘তোমার প্যান্ট কই?’।

একদিকে যেমন শ্রাবন্তীর এই হট অবতার দেখে অনেকেই ট্রোল করেছেন। তেমন অনেকেই অভিনেত্রীর প্রশংসাও করেছন। তাদের মতে, মালদ্বীপে ঘুরতে গিয়ে সকলে স্নান পোশাকই পরবে নিশ্চয় ঘাঘরা পরে ঘুরতে বেড়াবে না।