দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অনেক দিন ধরেই তাকে সিনেমায় দেখা যাচ্ছে না। অবশ্য কয়েকটা সিনেমার কাজ সম্পন্ন করে রেখেছেন। কিন্তু সেগুলো মুক্তি পায়নি।

এবার মিম নতুন কাজের খবর দিলেন। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল।

যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক। নতুন সিনেমা প্রসঙ্গে মিম বলেন, চরিত্রটি আমার ভীষণ পছন্দ হয়েছে। গল্পটি সাধারণ হলেও একটি মিষ্টি প্রেমের ছবি হবে। শিগগিরই শুটিং শুরু হবে।