ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
মেসি ভক্ত চিত্রনায়িকা পরীমণি ভালোবাসেন লিওনেল মেসিকে। বিশ্বকাপ ফুটবলেও প্রিয় দল হিসেবে আর্জেন্টিনার সমর্থক। তাই আর্জেন্টিনার খেলার আগে বাড়তি টেনশনে থাকেন তিনি। প্রিয় দলের খেলা দেখতে সব কাজ ছুটি দিয়ে টিভির সামনে বসে যান তিনি। কিন্তু স্বস্তি নিয়ে খেলা দেখা হয় না তার।
তবে মেসির খেলা দেখার জন্যও মুখিয়ে থাকেন। নিজের পছন্দের দল, ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা সম্পর্কে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
টেনশন হবে না কেন। খেলা শুরুর আগে তো টেনশনে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবে রাজ ব্রাজিল সমর্থক হলেও আমাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করে। আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখে আমাকে উৎসাহ দেয়।
আজ ৩ ডিসেম্বর পরীর প্রিয় দল আর্জেন্টিনার খেলা। নক আউট পর্বে তারা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ নিয়ে তার টেনশন কেমন হচ্ছে— জানতে চাইলে এ কথা জানান তিনি। পরীমণি বলেন, ‘টেনশন হবে না কেন।
খেলা শুরুর আগে তো টেনশনে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবে রাজ ব্রাজিল সমর্থক হলেও আমাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করে। আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখে আমাকে উৎসাহ দেয়।’
বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। এই ম্যাচে নামার আগে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
জানিয়েছেন, সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তার দল। আশা করা যায়, কোচের এই বার্তা শুনে কিছুটা হলেও স্বস্তি পাবেন পরীমণি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।