
সম্প্রতি কণ্ঠশিল্পী ইলিয়াস ও হুমায়রাহ সুবাহর বিয়ের খবর সামনে এসেছে। প্রথমে বিষয়টি অন্তরালে থাকলেও পরে প্রকাশ্যে আসে। আর এ ঘটনার পর ‘সাবেক’ স্ত্রী কারিন নাজ গণমাধ্যমকে জানান যে ইলিয়াসের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি।
তবে কারিনের এ দাবিকে উড়িয়ে দিয়েছেন হুমায়রা সুবাহ। রবিবার সকালে কালের কণ্ঠকে বললেন, ‘কারিনের ইলিয়াসের সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি ইলিয়াসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এ সংক্রান্ত সমস্ত কাগজ আমার কাছে রয়েছে।’
আমি কোনো চুরি করিনি, সমস্ত কিছু জেনেশুনে বৈধভাবে বিয়ে করেছি। আমার স্বামীও অবৈধ কোনো কাজ করেনি। আমরা এখন শান্তিতে সংসার করতে চাই। তবে কেউ যদি ঝামেলা করতে চায় তাহলে আমরা সেভাবে প্রস্তুতি নেব।
সুবাহ ফেসবুকে লিখেছেন, ‘ওই মেয়ে থাকে বিদেশে তিন বছর ধরে বাংলাদেশে আসে না শুধু মোবাইলে মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি?
ইলিয়াসকে মানসিকভাবে নির্যাতন করতেন কারিন নাজ এমন অভিযোগ সুবাহর। তিনি বলেন, ‘সে মেন্টালি ভাবে পেরা দিতো অলওয়েজ এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে ওরা ম্যারেড লাইফে কখনো হ্যাপি ছিলনা। আর ওই মেয়ে তিন বছর ধরে বাংলাদেশে আসে না ফিজিক্যাল রিলেশনও ছিল না। আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম পরে আমাদের দুজনের ভালোলাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলি গত ভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি।। আমরা তো পাপ কিছু করিনি।
বিয়ের সম্পর্কে জড়ানো প্রসঙ্গে সুবাহ বলেন, ‘ডিভোর্স লেটার দেখেই জড়িয়ে ছিলাম আমি তাও বৈধভাবে ইভেন কারিন ও তার মা সুকন্যাকে দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে। আমরা দুজন বিয়ে করে ফেলবো ইলিয়াস আমাকে বিয়ে করতে চায়। আমিও চাই। তাও ২ মাস আগে এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে সে কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলে তাহলে আমার কাছে প্রমাণ আছে যে ইনফর্ম করেছিলাম তাদেরকে অনেক আগেই।
ইলিয়াসের বিয়ে করার উদ্যোগ প্রসঙ্গে সুবাহ বলেন, ‘যদি কোনও পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস। আমরা দুজন দুজনের সাথে ভালো আছি সংসার নিয়ে আলহামদুলিল্লাহ। আমরা চেয়েছিলাম যখন ফাইনালি বড় করে অনুষ্ঠান করব তখন মিডিয়া পাবলিককে বলবো কিন্তু এতো অশান্তির জন্য তা করা সম্ভব হলো না আমাদের জন্য দোয়া করবেন। বিনা কারনে হারেসমেন্ট করলে মানহানি মামলা করতে বাদ্ধ হবো আইন সবার জন্যই সমান। আমার কিছু বলার নেই আর।
ইলিয়াস ও সুবাহর বিষয় নিয়ে কারিন নাজ জানিয়েছেন তাদের এখনো সম্পর্কচ্ছেদ হয়নি। এরপরই সুবাহ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।