নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই ওয়েব সিরিজে তার সঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।

এর আগে মোশাররফ-মিথিলা জুটি হয়ে নাটকে অনেক কাজই করেছেন। তবে এই প্রথমবার ওয়েব সিরিজে তাদের একসঙ্গে দেখা যাবে। ওয়েব সিরিজটির নাম ‘রিয়ারভিউ’। পরিচালনা করবেন রায়হান খান।

সিরিজটি প্রযোজনা করছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই। এখানে আরও অভিনয় করতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। কিছু দিন আগে মোশারফ করিম অভিনয় করেন ওয়েব সিরিজ মহানগরে। যা দেখে দেশ বিদেশ থেকে তুমুল আলোচনা, প্রশংসা পেয়েছেন এই অভিনেতা।