দেশের প্রেক্ষাগৃহে গত শুক্রবার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি দেখার পরে দর্শক জানাচ্ছেন তাদের ভালো বা মন্দ লাগা।

আজ সোমবার দর্শকদের সব ধরনের আলোচনাকেই স্বাগত জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক ফেইসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘রেহানা মরিয়ম নূর’ বড় পর্দায় আসার পরে তিনটি দিন পেরোলো।

আজ চতুর্থ দিন। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত বাংলাদেশের ফিল্ম প্রদর্শিত হচ্ছে দেশের বড় পর্দায়। এখনো অনেকেরই দেখার বাকি।

যারা দেখেছেন, তারা তাদের মন্তব্য জানাচ্ছেন। সবার প্রতিই কৃতজ্ঞতা। ফিল্মটি দেখে আলোচনা হোক, সমালোচনা হোক, চলুক তর্ক।