
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের একটি অংশকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। আসছে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন। আর এই বিশেষ দিনটি উপলক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে দেখান হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) একটি নোটিশের মাধ্যমে দেশের ৩৪টি টিভি চ্যানেলকে সিনেমাটি প্রদর্শনের অনুরোধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নেটিশে লেখা আছে, চেয়ারম্যান, শাপলা মিডিয়া ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিনে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটি সকল সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিনামূল্যে প্রদর্শনের জন্য অনুরোধ করেছে।
এমতাবস্থায়, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মদিনে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সিনেমাটিতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান। তার স্ত্রী রেণুর চরিত্রে আছেন প্রার্থনা ফারদিন দীঘি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।