জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্যদিয়ে টেলিভিশন পর্দায় আত্মপ্রকাশ ঘটে তার।

সেই থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। আজ বাঁধনের ৩৮তম জন্মদিন দিন। জন্মদিন উপলক্ষে সকাল থেকে বন্ধুবান্ধব, ভক্ত ও কাছের মানুষদের কাছ থেকে রাশি রাশি শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি।

সম্প্রতি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া দেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এ নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। এবার বাঁধনকে দেখা যাবে বলিউড ‘খুফিয়া’ সিনেমায়।