
বিনোদন প্রতিবেদক: নটরডেম কলেজের সাবেক শিক্ষিকা, মাসিক শিক্ষাবার্তার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশের শিক্ষাব্যবস্থার নানা ত্রুটি, জাতীয় শিক্ষা নীতি, শিক্ষাক্রম, পশ্চাৎপদতা, বিজ্ঞান শিক্ষা, শিক্ষা ও শিক্ষকদের অধিকার ও কর্তব্য ইত্যাদি বিষয় নিয়ে ১৯৮৪ থেকে ২০২১ পর্যন্ত তিনি বিভিন্ন পত্র-পত্রিকা, দেশ-বিদেশের সেমিনারে নানাধরণের লেখালেখি করে আসছেন।
তাথেকে সময়োপযোগী মূল্যবান প্রবন্ধসমূহের সমন্বয়ে সম্প্রতি প্রকাশ করেছেন “বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিপর্যয় ও উত্তরণেরর উপায়”। এতে বাংলাদেশের বিগত চল্লিশ বছরের শিক্ষার নানা বিষয় ও বিপর্যয়ের চিত্র অঙ্কিত হয়েছে।
ফলে এটি বাংলাদেশের একটি বিশেষ কালের শিক্ষাব্যবস্থার ইতিহাসের আকরগ্রন্থ হয়ে উঠেছে। আশা করছি, এ গ্রন্থটি জাতীয় শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রার ক্ষেত্রে দিক নির্দেশকের ভ‚মিকা পালন করতে সক্ষম হবে।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশের বই মেলায় পালক পাবলিশার্স এর স্টলে এবং প্রথমা, আজিজসুপার মার্কেটে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।