
ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয় হরিণী, অভিনয়েও তার দক্ষতা নিপুণ। শোবিজে আত্মপ্রকাশের পর চমৎকারভাবে নিজেকে মেলে ধরেছিলেন।
কিন্তু বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা। নিয়মিত কাজও করছেন। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে। এদিকে শোনা যাচ্ছে, নতুন করে ঘর বাঁধতে চলেছেন প্রভা। ইতোমধ্যে তার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি। ধারণা করা হচ্ছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা।
তার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়। প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।