গত ১০ নভেম্বর কুমিল্লার ছেলে সনি পোদ্দারের সঙ্গে বাগদান হয়েছে মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। ভক্ত, সহকর্মিদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

বাগদানের রেশ কাটতে না কাটতেই শুটিংয়ে ফিরেছেন তিনি। বাগদানের ঠিক দুই দিনের মাথায় শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন।

জীবনের নতুন একটি পর্বের সূচনা হতে যাচ্ছে, প্রথম দিনের শুটিংয়ে কেমন লাগছে? জানতে চাইলে মিম বলেন, ‘আমার কাছে নিজেকে কিন্তু নতুন মনে হচ্ছে না। মনে হচ্ছে, আগের মিমই আছি। তবে বাগদানের পর মনে হচ্ছে একটু আরাম করে কাজ করছি।

কারণ, বাগদান নিয়ে মাথায় একটা চাপ ছিল। এখন আর নেই। প্রায় এক মাস আগে থেকে বাগদানের সব প্রস্তুতি আমি নিজেই নিয়েছি।’