
বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রচার হবে ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায়। পরিকল্পনা ও পরিচালনা এইচ এম বরকতুল্লাহ। পবিত্র কোরানের আলোকে সত্য সুন্দরভাবে জীবনাচরণের দীক্ষামূলক অনুষ্ঠান অন্যরকম। আলোচনায় অংশ নেবেন প্রাজ্ঞ ও বিশেষজ্ঞজন। সকল বয়সী মানুষের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠান। বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা অনাচার ক্রমশঃ গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধকে।
এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনার নামই অন্যরকম ম্যাগাজিনের প্রতিপ্রাদ্য। সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা আবদুল আজিজ, জিল্লুর, সফিক খান দিলু, হান্নান শেলী, আশরাফ কবির প্রমুখ। অনুষ্ঠানে যাদু দেখাবেন মি. বীনখ্যাত বাংলাদেশের রাশেদ শিকদার। গানে অংশ নেবেন অন্যরকম কালচারাল গ্র“পের শিল্পীরা এবং হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড।
অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালনাক এইচ এম বরকতুল্লাহ বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় সত্য সুন্দরের কথাই তুলে ধরা হয়েছে এ ম্যাগাজিনে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে
সমাজের অন্ধকার জগতে চলে যাচ্ছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ম্যাগাজিনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।