বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জুটি। চলছে বিয়ের আগের নানা আয়োজন। এসব কিছু হচ্ছে ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স রিসোর্টে। বিয়ের আসরে যোগ দিতে ইতোমধ্যেই বলিউড থেকে উড়ে এসেছেন অনেকেই। অতিথিদের সেই তালিকা ফাঁস হয়ে গেছে।

গতকালই নেহা ধুপিয়া ও তার স্বামী। সাত ভাগে এসেছেন অতিথিরা। গেস্ট লিস্টে নাম রয়েছে নিতেশ শর্মা, পঙ্কজ শর্মা, ভিশ্বপালা রেড্ডি, রানি গোয়েঙ্কা, সঞ্জীব ফুম্ভরা, শৈলেশ সাফারি, সাক্সি বাদেরসহ অনেকের।

এছাড়াও রয়েছে বেশ কিছু কোড নাম। অনেক অতিথির নামের বদলে ব্যবহার করা হয়েছে কোড। ইতোমধ্যেই বিয়েতে হাজির জাহ্নবী কাপুর, শর্বরী ওয়াঘ, কবির খান, মিনি মাথুর ও অঙ্গিরা ধর। লিস্টে নাম রয়েছে বিরাট কোহলি থেকে অনুশকা শর্মা, অক্ষয় কুমার, শাহরুখ খান, রোহিত শেঠি, হৃতিক রোশন, আলি আব্বাস জাফরের নাম।

এক কথায় গোটা বলিউড আসছেন এই বিয়েতে। তবে লিস্টে নাম নেই সালমান খানের। রণবীর কাপুরের পরিবারকেও দেখা যায়নি এই বিয়েতে যেতে। অতিথির তালিকায়ও নাম পাওয়া যায়নি। তবে কী সাবেক প্রেমিকদের বাদ দিলেন ক্যাটরিনা!