দেশের এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব অন্তু’র ৪ বছর সংসার ভেঙে গেল। দাম্পত্য কলহের জের ধরেই তাদের সংসার ভেঙেছে বলে জানা গেছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পূজার স্বামী অর্ণব অন্তু তার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্ণব অন্তু তার ফেসবুক পোস্টে লিখেছেন, মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম ভালো থেকো। উল্লেখ, ২০১৭ সালে দীর্ঘ দিন প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব অন্তু।