আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসবে সিনেমা প্রদর্শিত হলে সরাসরি অস্কারে প্রতিযোগিতা করার যোগ্যতা পাওয়া যায়, সেগুলোর মধ্যে হলিশর্টস চলচ্চিত্র উৎসব অন্যতম।
এবার সেখানে প্রদর্শিত হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারী। উৎসবের পর্দা উঠেছে সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে। এ বছরের আগস্টে হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যাল তাদের ১৮ বছর উদযাপন করছে।
এখানে শীর্ষস্থানীয় নির্মাতা, প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একত্র হয় এবং অনেক চলচ্চিত্র নির্মাতাকে তাদের ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে নিয়ে যায়।
নুহাশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা মশারী প্রথম বাংলাদেশি সিনেমা, যা এসএক্সএসডব্লিউ শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল প্রোগ্রামে প্রিমিয়ার হয়েছে, যেখানে এটি সেরা মিডনাইট শর্ট জিতেছে।মশারী আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ন্যারেটিভ শর্টের জন্য পুরস্কারও ঘরে তুলেছে। ২০ আগস্ট সেই পুরস্কার দেয়া হবে।
ফিল্ম বিজনেস ডটকম মশারী সিনেমাটিকে ২০২২ সালের অস্কারের মনোনয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগী বলে উল্লেখ করেছে।
মশারী মূলত ভ্যাম্পায়ার ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা, যা বলা হয়েছে নতুন পদ্ধতি। পৌরাণিক রক্ত চোষা দানবদের বসবাসের জন্য একটি অনন্য ল্যান্ডস্কেপ নতুন করে উদ্ভাবন করেছে স্বল্পদৈর্ঘ্যটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।