
আপাতত তৃণমূলের পাখির চোখ লোকসভা ভোট। আর তাই কোমর বেঁধে লেগে পড়েছেন দলের সদস্যরা। এমনকী, দলের নেতা-মন্ত্রীদেরও আদা-জল খেয়ে লেগে পড়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।
তাই তো এবারের শীতকালীন অধিবেশনে হাজির ছিলেন প্রায় সকল সংসদ, মিমি-নুসরাতও। মঙ্গলবার সকালেই রাজধানীতে উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য অধিবেশনের বাদবাকি দিনগুলিতে দলের গতিপ্রকৃতি কী হবে তার একটা নকশা তৈরি করা। আর অভিষেকের ডাকা এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছিল সব সংসদকেই।
তবে দলের নির্দেশ অমান্য করে যারা অভিষেকের এই বৈঠকে হাজির ছিলেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই তালিকায় নাম আছে দুই তারকা সংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। দলীয় সূত্রে খবর, অভিষেক ক্ষুব্ধ হয়েছেন দুই অভিনেত্রীর ওপর। তাদের অনুপস্থিতির কারণও জানতেও চেয়েছেন তিনি। দলের তরফে শো-কজ করা হয়েছে দু’জনকেই।
জানা গিয়েছে, মিমি শুটিংয়ের জন্য বর্তমানে রয়েছেন রাজস্থানে। তাই তার পক্ষে দলের মিটিংয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। আর নুসরাতের বৈঠকে না আসার কারণ স্পষ্ট নয় কারও কাছেই।
প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনের শুরুতেও বিরোধী নেতা শশী থারুরের সঙ্গে সেলফি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই দুই তারকা। আর এখন রাগিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে! দল যে নুসরাত আর মিমির ওপর ক্ষুদ্ধ, সে বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
সুত্র-হিন্দুস্তান টাইমস
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।